Skip to main content

ন্যায্য মূল্যের ওষুধের দোকানে নিম্নমানের ওষুধ !

মুষ্টিমেয় কয়েকটি  প্রচার মাধ্যমে খুব ছোট  আকারে একটি খবর প্রকাশিত হয়েছে । পশ্চিমবঙ্গ  সরকারের স্বাস্থ্য দফতরের অধীনস্থ  'ডিরেক্টোরেট  ওফ ড্রাগ কন্ট্রোল'-এর নমুনা পরীক্ষার রিপোর্টে দেখা গেছে যে রাজ্যের বহু হাসপাতালের ন্যায্য মূল্যের দোকান বা ফেয়ার প্রাইস মেডিসিন স্টোরের বহু ওষুধ  নির্দিষ্ট  গুণমানের মাপকাঠি পেরোতে পারেনি । 
এর মধ্যে কলকাতা মেডিক্যাল কলেজের মতো রাজ্যের সেরা ও ঐতিহ্যবাহী হাসপাতালও আছে । এছাড়াও কার্শিয়াং,  কালিম্পং থেকে শুরু করে বর্ধমান,  ডায়মন্ড হারবার সহ নানা জায়গার হাসপাতাল  ও সরকারী ড্রাগ স্টোর আছে । এই ড্রাগ স্টোরগুলি  থেকেই হাসপাতালের ভিতরে বিনামূল্যে ব্যবহারের ওষুধ সরবরাহ হয় । 
অনেক বড়ো খবরের ভিড়ে এই খবর হারিয়ে গেলেও  জনস্বাস্থের জায়গা থেকে এটি অত্যন্ত চিন্তাজনক ব্যাপার। 
২০১২-র   শেষদিক থেকে বিভিন্ন হাসপাতালে এই ন্যায্য মূল্যের  দোকানগুলি চালু হতে শুরু করে ।  যে ওষুধগুলি হাসপাতালে বিনামূল্যে পাওয়া যাচ্ছে না ,  সেগুলি যাতে রোগীর আত্মীয়রা  কম খরচে কিনতে পারেন ,  সেই উদ্দ্যেশ্যেই এই দোকানগুলি শুরু করা হয় ।  
এগুলিতে মূলত জেনেরিক নামে ওষুধ পাওয়া যায় ।  ব্র‍্যান্ডেড না হওয়ার কারণে এই ওষুধ অনেক কম দামে পাওয়া যায় । 
শুরু থেকেই এই দোকানগুলিকে নিয়ে নানা প্রশ্ন উঠে গিয়েছিল ।  অনেকেই বলেছিলেন,  যে মূল্যে এই দোকান থেকে ওষুধ বিক্রী হয়,  তার থেকে কম দামে বাজার থেকেই এই জেনেরিক ওষুধ কেনা যায় ।  অর্থাৎ ,  গ্রাহকদের হাসপাতালের ন্যায্য মূল্যের দোকান থেকে  ওষুধ কিনে সাশ্রয় হচ্ছে না । 
দ্বিতীয়ত ঃ যদি ন্যায্য মূল্যের দোকান থেকে অধিকাংশ ওষুধ বিক্রী শুরু হয় তাহলে হাসপাতাল থেকে বিনামূল্যে পাওয়া ওষুধের সংখ্যা ও পরিমান কমে যেতে পারে । 
এছাড়াও ন্যায্য মূল্যের দোকানে বিক্রী হওয়া ওষুধের গুণমান নিয়েও কানাঘুষো প্রশ্ন উঠেছিল ।  কিন্তু কোনও প্রমাণ ছিল না । এখন খোদ সরকারী সংস্থার রিপোর্টেই নিম্নমানের ওষুধ বিক্রীর ঈঙ্গিত মিলেছে । 
এর  ফলে দুটি গুরুতর  সমস্যার উদ্ভব হয়েছে । 
এক,  এতদিন ধরে নিম্নমানের ওষুধ দেওয়ার ফলে অসংখ্য সাধারণ মানুষের চিকিৎসায় ত্রুটি রয়ে গেছে । বহু মানুষের  অসুখ হয়ত পুরোপুরি সারেনি  বা সঠিক সময়ে সারেনি ।   অনেককে হয়ত একাধিক ওষুধ দিতে হয়েছে সঠিক ফল পাওয়ার জন্য ।  বা একই ওষুধ অনেক বেশীদিন  ধরে দিতে হয়েছে । ফলে  অনেকের হয়ত নানারকম শারীরিক  সমস্যারও উদ্ভব ঘটেছে, এই নিম্নমানের ওষুধ  খেয়ে ।
দুই ,  এর ফলে সাধারণ মানুষের মনে সামগ্রিকভাবে সরকারী স্বাস্থ্য ব্যবস্থা সম্পর্কেই নেতিবাচক ধারণার জন্ম হবে । ইতিমধ্যেই বহু মানুষের মধ্যে সেই ধারণা কমবেশি আছে ।  তাঁরা ঘটিবাটি বিক্রী করে হলেও বেসরকারী হাসপাতাল বা  নার্সিংহোমে ভর্তি হওয়ার দিকে ঝুঁকবেন । 
তার ওপর এখন কোভিডের টীকাকরণ চলছে ।  টীকা নিয়ে কিছু মানুষের মনে অযৌক্তিক ভীতি আছে এখনও ।  তাঁদের সেই ভীতি জোরদার হবে ।  তাঁরা ভাববেন ,  সরকারী ন্যায্য মূল্যের দোকানে যদি নিম্নমানের ওষুধ দেওয়া হয়,  তাহলে সরকার  থেকে বিনামূল্যে দেওয়া কোভিডের টীকাও তো খারাপ হতে পারে ।  ক্ষতিকর হতে পারে । 
গত দশ বছর ধরেই পশ্চিমবঙ্গে উন্নয়নের ঢক্কানিনাদ চলছে ।  স্বাস্থ্য ব্যবস্থার হাল নাকি ফিরে গেছে ,  জনগণ নাকি সরকারী হাসপাতালে বিনামূল্যে উচ্চমানের চিকিৎসা পেতে পারেন। 
 আসলে স্বাস্থ্য ব্যবস্থার যে কী বেহাল দশা তা এই রিপোর্ট থেকেই স্পষ্ট  ।

Comments

Popular posts from this blog

'আদানি কান্ড' আবার একবার ভারতীয় বৃহৎ বুর্জোয়াদের মুৎসুদ্দি চরিত্র প্রমাণ করলো

'আজকাল অনেকেই বলে থাকেন যে ভারতবর্ষে নাকি পুঁজিবাদের বিকাশ ঘটে গেছে। বর্তমান ভারতীয় সমাজ একটা  পুঁজিবাদী সমাজ। ভারতের রাষ্ট্র একটা জাতীয় বুর্জোয়া রাষ্ট্র । এর সপক্ষে তাঁরা যুক্তি দেন যে আম্বানি,আদানি,টাটার মত ভারতীয় বৃহৎ বুর্জোয়ারা পৃথিবীর সর্বোচ্চ ধনীদের তালিকায় প্রথম সারিতে পৌঁছে গেছে। এরা ইউরোপ আমেরিকার বিভিন্ন পুঁজিবাদী ও সাম্রাজ্যবাদী দেশে অনেক বড়ো বড়ো কোম্পানি কিনছে। যেমন টাটারা ২০০৭ সালে ইউরোপ তথা পৃথিবীর অন্যতম বৃহৎ ইস্পাত প্রস্তুতকারক  কোম্পানি কোরাসের মালিকানা নিজেদের দখলে নিয়েছিল। এই উদাহরণ দিয়ে তো অনেকে আবার এটাও প্রমাণ করতে চান যে ভারতের বুর্জোয়ারা তথা ভারতের রাষ্ট্র সাম্রাজ্যবাদী চরিত্র অবধি অর্জন করে ফেলেছে !! তাঁরা বলেন,  মুৎসুদ্দি বুর্জোয়া বলে আসলে কিছু নেই ভারতে। কিছু মতান্ধ, বাস্তবজ্ঞানবর্জিত  নকশাল নাকি সেকেলে মুৎসুদ্দি বুর্জোয়ার তত্ত্ব ধরে রেখেছে। একথা যে কতখানি ভুল তা সাম্প্রতিক আদানি কান্ডে আবার প্রমাণিত হল। আদানি বা এদের মত ভারতীয় বৃহৎ বুর্জোয়ারা  মূলত নানা ধরনের জোচ্চুরি, জালিয়াতি, ফাটকা ইত্যাদির মাধ্যমে নিজেদের সম্পদের পাহাড় গড়ে ত...

অমর ২১শে ফেব্রুয়ারি

আজ ২১শে ফেব্রুয়ারি ।  ১৯৫২ সালে আজকের দিনেই ঢাকায়,উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা করার বিরুদ্ধে এবং বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবীতে, আন্দোলনরত অবস্থায় পুলিশের নির্বিচার গুলিচালনায় সালাম, রফিক, বরকত, জব্বার, শফিউর সহ অনেক ছাত্র ও যুবক শহীদ হন। অসংখ্য মানুষ আহত হন।  এই মহান আন্দোলনই পরবর্তীকালে পূর্ব বাংলার মুক্তিযুদ্ধের সাংস্কৃতিক অনুপ্রেরণা হয়ে ওঠে। 'রাষ্ট্র ভাষা বাংলা চাই' স্লোগান রুপান্তরিত হয়ে হয় 'বাংলা ভাষার রাষ্ট্র চাই'।  রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে, অনেক প্রাণের বিনিময়ে, বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হয়।  যদিও নানা বিশ্বাসঘাততা, নানা চক্রান্তের কারণে ভাষা শহীদ ও মুক্তিযোদ্ধাদের স্বপ্ন পুরোপুরি সফল হয়নি। তবুও অনেক দুর্বলতা ও সীমাবদ্ধতা নিয়েও বাংলা ভাষার একমাত্র রাষ্ট্র হিসেবে বাংলাদেশ আজও টিকে আছে।  ১৯৯৯ সালে ইউনেস্কো তথা জাতিসঙ্ঘ ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়।  আজ শুধুমাত্র বাংলা ভাষা ও সংস্কৃতি রক্ষার লক্ষ্যে অঙ্গীকার গ্রহণের দিন নয়। বাংলাদেশ, ভারত সহ পৃথিবীর যে কোনও দেশে, যে কোনও ভাষা ও সংস্কৃতির ওপর আগ্রাসনের ব...

ন্যায্য দাবীতে আন্দোলনরত বাংলাদেশের সাধারণ ছাত্রছাত্রীদের ওপর স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের আক্রমণকে ধিক্কার

বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে আওয়ামী লীগের যে ভূমিকা ছিল, তার থেকে অনেক বেশী ভূমিকা ছিল পূর্ব বাংলার সর্বহারা পার্টি , পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি(এম-এল)'এর মত বিপ্লবী দলগুলোর । এমনকি পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টি (এম-এল) প্রথমে জাতীয় মুক্তি সংগ্রামের বিরোধিতা করলেও পরে সরাসরি মুক্তিযুদ্ধকে সমর্থন করেছিল । এইসব বিপ্লবী দলগুলো পাকিস্তানি হানাদার বাহিনী ও রাজাকার, আল-বদর বাহিনীর সঙ্গে মরণপণ লড়াই করেছিল । বরিশাল, পাবনা, যশোর সহ আরও নানা জায়গার যুদ্ধ তার প্রমাণ।  এই কমিউনিস্ট বিপ্লবী সংগঠনগুলোর লড়াইয়ের ফলেই স্বাধীন, নয়াগণতান্ত্রিক বাংলাদেশের জন্ম হত। হয়ত কয়েক বছর দেরী হত।   দক্ষিণ এশিয়ায় সাচ্চা কমিউনিস্টদের ক্ষমতা দখলের সম্ভাবনায় ভীত হয়েই সোভিয়েত সামাজিক সাম্রাজ্যবাদ, তার দালাল ভারতীয় সম্প্রসারণবাদকে ব্যবহার করে, আওয়ামী লীগকে সামনে রেখে পূর্ব বাংলার তথাকথিত এই 'স্বাধীনতা'র জন্ম দেয় । 'বাংলাদেশ' নামটার ও জন্ম হয় । আসলে বিপ্লবীরা  স্বাধীন 'পূর্ব বাংলা' রাষ্ট্রের জন্য লড়াই করেছিলেন। তার বদলে এল আধা-ঔপনিবেশিক বাংলাদেশ।   তার পরেই এল মুজিবুর রহমানের নেতৃত্বে চর...